৫ মে ২০২৬

পি কে হালদারকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে: ইডি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পি কে হালদারকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে: ইডি
বাংলাপ্রেস ডেস্ক: কয়েক হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারকে আজ রোববার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলা আদালতে তোলা হবে বলে জানিয়েছে ভারতের ডিরেক্টরেট অব এনফোর্সমেন্টের (ইডি) একটি সূত্র। আদালতে তার ৩ দিনের রিমান্ড চাওয়া হবে উল্লেখ করে সূত্র আরো জানায়, শেষ পর্যন্ত তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে। সূত্র আরো জানায়, পি কে হালদারকে বাংলাদেশের কাছে হস্তান্তরের ২টি কারণ আছে। এর একটি, বাংলাদেশ সরকারের আর্থিক ইনটেলিজেন্স ইউনিট ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধ এবং দ্বিতীয়টি, তার বিরুদ্ধে যেসব মামলা হয়েছে সেগুলো সেখানকার ব্যাংকগুলোর সঙ্গে সম্পর্কিত। সূত্র মতে, ভারতে অনুপ্রবেশ এবং অবৈধভাবে ভোটার আইডি কার্ড, পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর কার্ড ও আধার কার্ড সংগ্রহ করে ভারতীয় নাগরিক হওয়ার কারণে পি কে হালদারের শাস্তি হতে পারে। গত জানুয়ারিতে ইন্টারপোল বাংলাদেশ সরকারের অভিযোগের ভিত্তিতে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে ‘সর্বোচ্চ সতর্কতা’ জারি করে। পি কে হালদারের সঙ্গে তার আরো ৫ ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করেছে। তাদের একজন তার ভাই বলে ইডির কাছে পরিচয় দিয়েছেন। পি কে হালদারের সহযোগীদের শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার করা হলেও শনিবার সকালে তাকে গ্রেফতার করা হয়। অর্থ পাচারের অভিযোগে এই সাবেক ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতারে ইডি কলকাতা, অশোকনগর ও উত্তর চব্বিশ পরগণার অন্তত ১০টি স্থানে অভিযান চালিয়েছিল। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি