৪ মে ২০২৬

পহেলা বৈশাখ ঘিরে চট্টগ্রামে দেড় কিলোমিটার জুড়ে আল্পনা, বর্ণিল সাজে রাজপথ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ এএম
পহেলা বৈশাখ ঘিরে চট্টগ্রামে দেড় কিলোমিটার জুড়ে আল্পনা, বর্ণিল সাজে রাজপথ

বাংলাপ্রেস ডেস্ক: চট্টগ্রামে পহেলা বৈশাখ বরণে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নগরীর কাজীর দেউড়ি সার্কিট হাউস থেকে ডিসি হিল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কজুড়ে আঁকা হয়েছে বৈশাখী আল্পনা, যা এবারের উৎসবে নতুন মাত্রা যোগ করেছে।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির শিক্ষার্থী ও শিল্পীরা অংশ নেন। তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে লতাপাতা, ফুল, পাখি ও লোকজ মোটিফের মাধ্যমে বাঙালির ঐতিহ্য তুলে ধরেন।

রবিবার রাতে সার্কিট হাউসে আল্পনা অঙ্কনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, বিভিন্ন রঙে সড়ক সাজানোর মধ্য দিয়ে সমাজের সব ধর্ম-বর্ণের মানুষের ঐক্যের বার্তা তুলে ধরা হচ্ছে। আমরা আমাদের জীবনকেও এবং ভবিষ্যৎ প্রজন্মকেও সেভাবে রাঙিয়ে তুলতে চাই। আমাদের এই সমাজে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধসহ যারা বসবাস করে, তাদের প্রত্যেকের আলাদা রঙ থাকলেও উৎসব পালনের ক্ষেত্রে আমরা একতাবদ্ধ।

তিনি আরও বলেন, দেশের সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।

পহেলা বৈশাখ উপলক্ষে নগরীর সিআরবি শিরীষতলা ও ডিসি হিলে পৃথক বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে অংশ নেবেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হোসেন মোহাম্মদ কবির ভূঁইয়া জানান, বৈশাখ উদযাপন ঘিরে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। ক্রাইম ডিভিশন, ডিবি, কাউন্টার টেররিজম ইউনিট ও সিটি স্পেশাল ব্রাঞ্চ মাঠে কাজ করবে।

চট্টগ্রাম মহানগর জাসাসের সদস্য সচিব মামুনুর রশিদ শিপন বলেন, পহেলা বৈশাখ ঘিরে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের বাংলার ঐতিহ্য তুলে ধরা আমাদের লক্ষ্য। আমরা চাই সবাই এ উৎসবে সামিল হোক। ফ্যাসিস্ট সরকারের আমলে বিদেশী সাংস্কৃতিক যে আগ্রাসন ছিল তা বন্ধ করা দেশীয় শিল্পীদের দাবি, সেটা আমরা বাস্তবায়ন করার মাধ্যমে দেশীয় সংস্কৃতিকে বিশ্বের বুকে উপস্থাপন করতে চাই।

এদিকে অনুষ্ঠান নির্বিঘ্ন করতে ডিসি হিল ও সিআরবি এলাকায় বিশেষ যান চলাচল নির্দেশনা জারি করেছে পুলিশ। নির্দিষ্ট কিছু পয়েন্টে রোড ব্লক বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ব্যবস্থা কার্যকর থাকবে।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি