২৩ সেপ্টেম্বর ২০২৬

‘পেশেন্ট জিরো’ নিয়ে ফিরছেন টেইলর সুইফট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম
‘পেশেন্ট জিরো’ নিয়ে ফিরছেন টেইলর সুইফট

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  পপতারকা টেইলর সুইফটের নতুন গান নিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে। আগামী ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) সব ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিঙ্গেল পেশেন্ট জিরো।

সোশ্যাল মিডিয়ায় এক বার্তার মাধ্যমে টেইলর সুইফট নিজেই ভক্তদের এই সুখবর জানিয়েছেন। তিনি লেখেন, আমি অধীর আগ্রহে আপনাদের জানানোর জন্য অপেক্ষা করছিলাম যে আমার একেবারে নতুন সিঙ্গেল ‘পেশেন্ট জিরো’ ২৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে।

গানটির মুক্তি উপলক্ষে সুইফটের অফিশিয়াল ওয়েবসাইটে একটি বিশেষ প্রি-অর্ডারের সুযোগ দেওয়া হয়েছে। সেখান থেকে সীমিত সময়ের জন্য মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এর তিনটি লিমিটেড এডিশন সিডি অর্ডার করা যাবে।

প্রি-অর্ডার করা সিডিগুলো আগামী ১৩ অক্টোবর থেকে ক্রেতাদের কাছে পাঠানো শুরু হবে। তবে গানটির বিস্তারিত বিষয়বস্তু সম্পর্কে এখনই বিশেষ কিছু প্রকাশ করেননি এই গায়িকা।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি