৪ মে ২০২৬

পেরুকে বিদায় করে দ্বিতীয় রাউন্ডে ফ্রান্স

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
পেরুকে বিদায় করে দ্বিতীয় রাউন্ডে ফ্রান্স

অনলাইন ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেবারিট ফ্রান্স পেরুকে বিদায় করে দ্বিতীয় রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে। মাঠে নেমে প্রথমার্ধেই গোলের দেখা পায় ফ্রান্স। পরে আর কোনো গোল না হওয়ায় অবশেষে জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্সের খেলোয়াড়রা।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে অত্যন্ত কষ্টে জয় পেয়েছে দলটি। প্রথম পর্বের প্রতিটি দলের প্রথম ম্যাচে ফেবারিটদের মধ্যে ফ্রান্সই কেবল জয় পেয়েছিল। পেরুর বিপক্ষে আজকের ম্যাচে জিতে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ফ্রান্স। এর আগে দু'টি দল দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। সেই হিসেবে শেষ ষোল নিশ্চিত হলো ফ্রান্সের।

অন্যদিকে ম্যাচে হেরে বিদায় নিয়েছে পেরু। যদিও নিজেদের রক্ষণকে জমাট রেখে পাল্টা আক্রমণে ফ্রান্সের মত শক্তিশালী দলের রক্ষণের ভিত কাঁপিয়ে দিয়েছিল তারা। কিন্তু গোল আদায় করতে পারেনি পেরু। উল্টো তরুণ ফুটবলার কাইলিয়ান এমবাপের অসাধারণ পারফরম্যান্সে প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় ফ্রান্স। কাইলিয়ানের গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি