পেনসিলভানিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি কৃতিছাত্রীর মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নিউ ইয়র্ক প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া বাংলাদেশি কৃতিছাত্রী। দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার দিবাগত রাতে স্থানীয় হাসপাতালে মেহেরুন চৌধুরী (১৯) নামের এ কৃতিছাত্রীর মৃত্যু হয়। তাকে প্রায় ৩৮ ঘণ্টা লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
জানা গেছে, গত মঙ্গলবার ফিলাডেলফিয়া শহরে গাড়ি চালিয়ে যাবার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতন হয়েছিলেন মেহেরুন চৌধুরী। ঘটনার পর পুলিশ দ্রুত এ্যাম্বুলেন্সে করে তাকে পেন প্রেসবাইটেরিয়ান মেডিকেল সেন্টারে ভর্তি করে। এ সময় মেহেরুনের ভাইও ঐ গাড়িতে ছিল। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পান তার ভাই। মেহেরুন চৌধুরীর বাবা লুৎফর চৌধুরী মিঠুর ফিলাডেলফিয়ার অপারডারবি এলাকার বাসিন্দা। তিনি ফিলাডেলফিয়ার সকল প্রবাসীদের অত্যন্ত প্রিয়মুখ। তার দেশের বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায়। আগামীকাল শুক্রবার বাদ জুম্মা (দুপুর ১ ঘটিকায়) আপারডারবি মদিনা মসজিদে প্রয়াত মেহেরুন চৌধুরীর নামাজে জানাজা অনুষ্টিত হবে বলে স্থানীয় প্রবাসীদের সূত্রে জানা গেছে।
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি