৫ মে ২০২৬

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার : মির্জা আব্বাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার : মির্জা আব্বাস

রাজনীতি ডেস্ক: ইলিশ দেয়ার পর ফারাক্কার বাঁধ খুলে দিয়েছে ভারত। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার। টিসিবি ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি করতে পারলে বাজারে ১২০ টাকা কেন? বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মঙ্গলবার (১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি দাবিতে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ইলিশ মাছ দিছেন পেঁয়াজ ছাড়া খাবে কেমনে। সেজন্য পেঁয়াজ দেয় না। তবে পেঁয়াজের কেজি এখন ১২০/১৩০ টাকা। সচিব বললেন উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই।

পেঁয়াজ কতো টাকা হলে আপনি উদ্বিগ্ন হবেন সেটা কি প্রকাশ করবেন? তাহলে জনগণ খুশি হতো। সচিবালয়ের পাশে পেঁয়াজ বিক্রি হয় ৪৫ টাকা কেজি। তাহলে বাজারে কেন ১২৫ টাকা। এটা সবার জানা দরকার। এটাও এক প্রকার দুর্নীতি।

মির্জা আব্বাস বলেন, তিলেতিলে বেগম জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার। মানবিক কারণে হলেও বেগম খালেদা জিয়াকে মুক্তির দাবি জানাচ্ছি।

তিনি বলেন, তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যাবাদী এবং অপরাধী বানানোর জন্য রাষ্ট্রের ৪৫ হাজার কোটি টাকা খরচ করেছে বলে টিআইবি এক জরিপে বলেছে। আমার প্রশ্ন হলো আপনারা এত টাকা পেলেন কোথায়? এই সব কার টাকা?

মির্জা আব্বাস প্রশ্ন রেখে বলেন, এ সরকার জনগণকে ভয় পায়। এজন্য তারা সিলেট, ময়মনসিংহ ও রাজশাহীতে বিএনপির জনসভায় বাধা দিয়েছে। এত কিছুর পরেও নেতাকর্মীরা হাজার হাজার মানুষের সমাগম ঘটিয়েছে। এটি আমাদের জন্য আশাব্যঞ্জক খবর।

এ সরকার আমাদেরকে সবসময় আদালতের বারান্দায় ঘোরাচ্ছে। আমি রাজশাহী থেকে এসে বাসায় যেতে পারিনি। সাথে সাথে আদালতে যেতে হয়েছে। এ সরকার অবৈধভাবে রাতের আঁধারে ভোট ডাকাতি করে পুলিশের সহায়তায় ক্ষমতায় রয়েছে।

প্রধানমন্ত্রী নাকি সবার টাকার হিসাব নেবেন উল্লেখ করে আব্বাস বলেন, ২০০৬ সালের পর থেকে হিসাব দিতেই আছি। দুদক-কোর্ট কাচারি সব জায়গায় হিসাব দিচ্ছি। আমরাতো হিসাব দিচ্ছি। এখন আপনারা একটু দেন না।

তিনি বলেন, মাত্র দু'জন টোকাইয়ের পকেট থেকে যদি এতো টাকা বের হয়, তাহলে বাঘা বাঘাদের পকেট থেকে কতো টাকা বের হবে। প্রধানমন্ত্রী বলেছেন ঘর থেকে পরিচ্ছন্নতা শুরু করেছেন। আশা করি খুব দ্রুত আপনি রাঘব বোয়ালগুলোকে ধরবেন।

দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশ থেকে ৫০০ মেট্রিক টন ইলিশ মাছ উপহার পাঠানো হলো। ৫০০ টাকা কেজি দরে। খুব ভালো আমরা বাংলাদেশের জনগণ আত্মীয়তা ভালোবাসি। বিনিময়ে আমরা কি পেলাম? ১০৯টা ফারাক্কার গেট খুলে দিছে। বন্যায় ভেসে যাবে।

মানববন্ধনে আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, কৃষক দলের সদস্য সচিব হাসান জাফির তুহিন প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি