পেঁয়াজের দাম বেড়ে প্রায় দিগুণ!
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সপ্তাহ খানেক আগেও পেঁয়াজের দাম প্রতি কেজি ছিলো ৩০ থেকে ৩৫ টাকা। আজ শুক্রবার সেই পেঁয়াজের দাম ৫৫ থেকে ৬০ টাকা। গতকাল বৃহস্পতিবার রাতে যে পেঁয়াজ ছিলে ৫০ টাকা কেজি, আজ সকালে সেটা ৬০ টাকা। অর্থাৎ রাতের ব্যবধানে দাম বেড়েছে কেজি প্রতি ১০ টাকা যা সপ্তাহে প্রায় দিগুণ!
হঠাৎ পেঁয়াজের বাজারে এই অস্থিরতার কারণ সম্পর্কে জানা গেছে, বৃষ্টির কারণে পেঁয়াজ চাষীরা ইতিমধ্যে বেশ ক্ষতিগ্রস্থ হয়েছেন।
আবারও বৃষ্টি হলে আরো ক্ষতির আশংকা করা হচ্ছে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার কাঁচাবাজার ঘুরে জানা গেছে, পেঁয়াজের পাশাপাশি ব্রয়লার মুরগীর দামও বেড়েছে। বাজারে ব্রয়লার মুরগির সরবরাহ এখন কিছুটা কম। এ কারণে দেশী ও সোনালি মুরগির দামও বেড়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি