৬ মে ২০২৬

পেছালো এসএসসি’র ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারির পরীক্ষা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পেছালো এসএসসি’র ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারির পরীক্ষা

শিক্ষা ডেস্ক: বিশ্ব ইজতেমার কারণে চলমান এসএসসি ও সমমানের তিনদিনের পরীক্ষা পেছানো হয়েছে। ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারির পরীক্ষাগুলো আগামী ২৬, ২৭ ফেব্রুয়ারি ও ২ মার্চ অনুষ্ঠিত হবে।ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক রোববার  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আটটি সাধারণ শিক্ষাবোর্ডের অধীন ১৬ ফেব্রুয়ারির পরীক্ষা হবে ২৬ ফেব্রুয়ারি, ১৭ ফেব্রুয়ারির পরীক্ষা হবে ২৭ ফেব্রুয়ারি এবং ১৮ ফেব্রুয়ারির পরীক্ষাটি হবে ২ মার্চ। এর ফলে ব্যবহারিক পরীক্ষার সময়ও পিছিয়ে যাবে। এখন ২৬ ফেব্রুয়ারি সংগীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে ৩ মার্চ। আর ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ অনুষ্ঠেয় অন্যান্য বিষয়ের ব্যবহারিক ৪ মার্চ থেকে ১০ মার্চের মধ্যে।দেশের তিন হাজার ৪৯৭টি কেন্দ্রে গত ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিচ্ছে ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী।এদিকে আগামী ১৫ ফেব্রুয়ারি টঙ্গীর ইজতেমা ময়দানে শুরু হচ্ছে তাবলিগ জামাতের সবচেয়ে বড় সম্মিলন বিশ্ব ইজতেমা। এবার চার দিন চলবে বিশ্ব ইজতেমা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি