৪ মে ২০২৬

পদত্যাগের প্রশ্নই আসে না : শাজাহান খান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
পদত্যাগের প্রশ্নই আসে না : শাজাহান খান

বাংলাপ্রেস অনলাইন : নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে সচিবালয়ে শ্রমিক নেতাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে বসেন শাজাহান খান। এ সংবাদ শুনে সেখানে সাংবাদিকরাও ভিড় করেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন নৌমন্ত্রী।

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘ছাত্ররা আমার পদত্যাগ দাবি করেনি। বিএনপি আমার পদত্যাগ দাবি করেছে। কাজেই আমার পদত্যাগের প্রশ্নই আসে না। জনগণ যদি আমার পদত্যাগ দাবি করে এবং আমি পদত্যাগ করলে যদি সমস্যার সমাধান হয় , তাহলে আমি পদত্যাগ করতে রাজি আছি।’

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন শাজাহান খান। শাজাহান খান বলেন, ‘ছাত্ররা ৬ দফা ও ৯ দফার দাবিতে আন্দোলন করছে। তাদের মূল দাবি হচ্ছে নিরাপদ সড়ক নিশ্চিত করা। আমরা এ লক্ষ্যে কাজ করছি।’ নৌমন্ত্রী বলেন, ‘আমার পদত্যাগ দাবি করছে বিএনপি। তারা (বিএনপি) তো আমাদের সব মন্ত্রীরই এমনকি সরকারেরই পদত্যাগ দাবি করছে। বিএনপির দাবির মুখে আমি পদত্যাগ করতে পারি না।’

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি