পদত্যাগের ঘোষণা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। তার দল লিবারেল পার্টির নেতাদের ক্রমবর্ধমান চাপে ট্রুডো এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
সোমবার দেশটির রাজধানী অটোয়াতে তার বাসভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
জাস্টিন ট্রুডো বলেছেন, তার দল নতুন নেতা নির্বাচন করার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন তিনি।
সাম্প্রতিক জরিপগুলোতে জনপ্রিয়তায় ধস নামে ট্রুডোর। এ অবস্থায় তিনি নিজ দলের নেতাকর্মীদের ব্যাপক চাপের মুখে পড়েন। এছাড়া দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টি ওই জরিপগুলোতে এগিয়ে ছিল। চলতি বছরের শেষের দিকে কানাডায় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ২০ অক্টোবরের আগেই দেশটিতে নতুন সরকার গঠন করতে হবে।
প্রসঙ্গত, ২০১৫ সালের নির্বাচনে জিতে প্রথমবারের মতো কানাডার প্রধানমন্ত্রী হন ট্রুডো। তারপর আরও দুটি নির্বাচনে জয়লাভ করে টানা প্রায় ১০ বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগের ঘোষণা দিলেন ৫৩ বছর বয়সী কানাডার এই প্রধানমন্ত্রী। বিবিসি
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
ভেনিজুয়েলার ভূমিকম্পে বিপর্যয়, প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
জন্মসূত্রে নাগরিকত্ব বহালের পক্ষে যুক্তরাষ্ট্রের ৬৯ শতাংশ মানুষ
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
রেকর্ডভাঙা দাবদাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, তাপমাত্রা ছাড়াতে পারে ৪৩ ডিগ্রি
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি