১৮ আগস্ট ২০২৬

পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৬:৪৪ এএম
পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করছেন। স্বাস্থ্যগত কারণে তিনি আজ পদত্যাগ করতে যাচ্ছেন।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শারীরিক অসুস্থতার কারণে মোবাশ্বের মোনেম আজ পদত্যাগ করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে ২০২৪ সালের ৯ অক্টোবর পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।

তৎকালীন পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসেন এবং কমিশনের ১২ জন সদস্য পদত্যাগ করার একদিন পর তার এই নিয়োগ হয়েছিল।


বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!


আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি