৫ মে ২০২৬

পদ্মাসেতুর উদ্বোধনে আমন্ত্রণ পাবেন ৩ হাজার সুধীজন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পদ্মাসেতুর উদ্বোধনে আমন্ত্রণ পাবেন ৩ হাজার সুধীজন
বাংলাপ্রেস ডেস্ক: পদ্মাসেতুর উদ্বোধনে সুধী সমাবেশে আমন্ত্রণ জানানো হবে ৩ হাজার সুধীজনকে। আগামীকাল সোমবার থেকে বিতরণ শুরু করবে সেতু বিভাগ। এ তালিকায় রয়েছেন- বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দাতা সংস্থার প্রতিনিধি, রাজনৈতিক নেতা, নির্মাণ সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি, দেশের খ্যাতনামা বুদ্ধিজীবী ও সাংবাদিকরা। রোববার গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ। তিনি বলেন, আমন্ত্রণপত্র আজকে হয়তো পুরোপুরি প্রস্তুত হবে। আগামীকাল থেকে বিতরণ শুরু করা হবে। মাওয়া প্রান্তে সুধী সমাবেশে আমন্ত্রণ পাবেন ৩ হাজার সুধীজন। জাজিরা প্রান্তে জনসভা হবে। সেটা সবার জন্য উন্মুক্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জুন সকাল ১০টায় মাওয়া প্রান্তে এ সুধী সমাবেশ করে পদ্মাসেতুর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি