৫ মে ২০২৬

পদ্মাসেতু উদ্বোধন: কনসার্টে গাইবেন যারা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পদ্মাসেতু উদ্বোধন: কনসার্টে গাইবেন যারা
বাংলাপ্রেস ডেস্ক: স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে শনিবার (২৫ জুন)। এ উপলক্ষে চারদিকে বইছে খুশির জোয়ার। সেই খুশির মাত্রা আরেকটু বাড়াতে আয়োজন করা হয়েছে কনসার্ট। ঢাকার পাশেই কেরানীগঞ্জ উপজেলা পরিষদের মাঠে শনিবার বিকেলে কনসার্টটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। কনসার্টটি আয়োজন করেছেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে কনসার্টে গান করবেন ‘সা রে গা মা পা’ খ্যাত সংগীতশিল্পী নোবেল, প্রতীক হাসান, ইশরাত জাহান জুঁই, ঝিলিক, নোলক বাবু, সন্ধ্যা, অতনু, পায়েল, নদীসহ মোট ১০জন শিল্পী। উপস্থাপনা করবেন দেবাশিষ বিশ্বাস। জানা যায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। শিল্পীরা জানান, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ আয়োজনে থাকতে পারা তাদের জন্য অন্যরকম আনন্দের। বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি