৫ মে ২০২৬

পদ্মা সেতু এলাকায় নৌযান চলাচলে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পদ্মা সেতু এলাকায় নৌযান চলাচলে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা
বাংলাপ্রেস ডেস্ক: উদ্বোধন উপলক্ষে পদ্মা সেতু এলাকার নৌপথে নৌযান চলাচলে বিধিনিষেধ দিয়েছে সরকার। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত (২৪ ঘণ্টা) লঞ্চ ও স্পিডবোট ছাড়া অন্যান্য নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে শনিবার সেতু উদ্বোধনের দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লঞ্চ, স্পিডবোটসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বিশেষ নৌ-সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়েছে, ‌‘সব নৌযানের মালিক/মাস্টার/ড্রাইভারসহ নৌ-অপারেটরদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করবেন। এমতাবস্থায় পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান সফল ও নিরাপদভাবে সম্পাদনে পদ্মা সেতু সংলগ্ন সব নৌপথে আগামী শুক্রবার (২৪ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরদিন শনিবার (২৫ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত লঞ্চ ও স্পিডবোট ছাড়া সব নৌচলাচল বন্ধ থাকবে। এ ছাড়া আগামী শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লঞ্চ এবং স্পিডবোট চলাচল বন্ধ থাকবে। অনুষ্ঠান বাস্তবায়ন কাজে ব্যবহারের উদ্দেশে অনুমোদিত নৌযান এ বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।’ বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি