পাওয়ার প্লেতে বোলিং করা উপভোগের চেয়ে চ্যালেঞ্জ বেশি : মাহেদী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেই টাইগাররা বিশ্বকাপ খেলতে উড়াল দিয়েছে যুক্তরাষ্ট্রে।
তবে দেশ ছাড়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) রেকর্ড করা ভিডিওতে নিজেদের চাওয়া-পাওয়া ইচ্ছে, প্রত্যাশার কথা বলে গেছেন ক্রিকেটাররা। সেই ধারাবাহিক পর্বে আজ ছিলেন শেখ মাহেদী।
বিসিবিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পাওয়ার প্লেতে বোলিং করা উপভোগের চেয়ে চ্যালেঞ্জই বেশি।
তিনি বলেন, ‘উপভোগ করার থেকে চ্যালেঞ্জ অনেক বেশি সেখানে। যেহেতু পাওয়ার প্লে রানের খেলা। তো সেখানে যত কম রানে নিজেকে আটকানো যায় বোলিং করে। সেই চ্যালেঞ্জই বেশি থাকে উপভোগের চেয়ে। পাওয়ার প্লেতে কঠিন পরিস্থিতি থাকে, উপভোগটা একদমই থাকে না। কিন্তু সেখানে যদি ভালোভাবে উপভোগ করতে পারি, তাহলে দেখা গেছে দলের লাভটাই বেশি হয়।’
সচরাচর যে পারফরম্যান্স থাকে বিশ্বকাপে সেটা বদলাতে চান মাহেদী। তিনি বলেন, ‘সাধারণ যেভাবে পারফরম্যান্স করি, সেভাবে করতে চাই না বিশ্বকাপে। এর চেয়ে আরও ভালো করতে চাই।’
উল্লেখ্য, আগামী ২ জুন থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তবে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি