৪ মে ২০২৬

পাত্র খুঁজছেন সোনাক্ষী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পাত্র খুঁজছেন সোনাক্ষী

বিনোদন ডেস্ক: এবার মেয়ের বিয়ের জন্য ঘুম হারাম হয়েছে বলিউডের আবেদনময়ী অভিনেত্রী সোনাক্ষী সিনহার বাবা-মা’র। সম্প্রতি এক অনুষ্ঠানে ইন্ডাস্ট্রির কারও সঙ্গে প্রেম করছেন কিনা এমন প্রশ্নের জবাবে সোনাক্ষী বলেন, ‘আমার মা-বাবা চান যাতে কোনও সুশীল পাত্রের সঙ্গে প্রেম করি আমি। কিন্তু বলিউডে এমন পাত্র কে আছে বলুন।’ এ বিষয়ে সোনাক্ষী সিনহা নিজেই জানালেন সুশীল পাত্রের সঙ্গে প্রেম করতে বলেছেন তার মা-বাবা। তবে তার মতে, বলিউডে এমন পাত্রের দেখা পাওয়া নাকি খুবই দুষ্কর।

সোনাক্ষী আরও বলেন, ‘আমি কিন্তু বেশ কিছুদিন এই ইন্ডাস্ট্রিরই এক তারকার সঙ্গে ডেট করেছি। কিন্তু কেউ সে কথা জানতেও পারেননি।’ কে সেই ব্যক্তি এমন প্রশ্নে এড়িয়ে যান সোনাক্ষী। বরং বললেন, তার বয়ফ্রেন্ড যদি কোনওদিন বিশ্বাসঘাতকতা করেন, তাহলে পরের দিন দেখার জন্যে তিনি আর বেঁচে থাকবেন না।

উল্লেখ্য, সোনাক্ষীর পরবর্তী ছবি ‘খানদানি শাফাখানা’ মুক্তি পাবে ২ আগস্ট। ছবিটি পরিচালনা করেছেন শিল্পী দাশগুপ্ত।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি