৪ মে ২০২৬

পাত্র খুঁজছে সোনাক্ষী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পাত্র খুঁজছে সোনাক্ষী

বিনোদন ডেস্ক: তথ্য বলছে বয়স ৩১। নিজের মতো করে বলিউডে জমি শক্ত করছেন। সঙ্গে রয়েছে পারিবারিক ফিল্মি ব্যাকগ্রাউন্ড। এ হেন সোনাক্ষী সিন্হার বিয়ে কবে?

কয়েক দিন পরে অভিষেক বর্মণের ‘কলঙ্ক’-এ সোনাক্ষীকে অনস্ক্রিন দেখবেন দর্শক। বেশ কিছুদিন পররুপোলি পর্দায় দেখা যাবে তাঁকে। সদ্য মুম্বইতে সে ছবির প্রচারে হাজির ছিলেন সোনাক্ষী। তাঁর সঙ্গে ওই ছবিরই আরও দুই অভিনেতা আলিয়া ভট্ট এবং বরুণ ধবনও ছিলেন। সেখানেই জানতে চাওয়া হয়, তিনজনের মধ্যে কে আগে বিয়ে করবেন? এ প্রশ্নেরই উত্তর দেন নায়িকা।

সোনাক্ষী বলেন, ‘‘আলিয়া আর বরুণের আগেই আমি বিয়ে করব। আমি তো বিয়ে করে সেটল হতেই চাই। কিন্তু পাত্র কই? সঠিক পাত্রের অপেক্ষায় রয়েছি এখন।’’

সোনাক্ষী, বরুণ, আলিয়া ছাড়াও সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, আদিত্য রয় কপূরের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ ‘কলঙ্ক’। মুক্তি পাবে আগামী এপ্রিলেই।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি