৪ মে ২০২৬

'পাঠশালা' কেন্দ্রীয় কমিটির দায়িত্বে শাকিল-হিরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
'পাঠশালা' কেন্দ্রীয় কমিটির দায়িত্বে শাকিল-হিরা
জবি প্রতিনিধি: সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন "পাঠশালা" এর নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য ২৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী এ কমিটিতে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল হাসানকে সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিরা সুলতানা কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর সুপারিশে রোববার (২৫ ডিসেম্বর) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেয় প্রতিষ্ঠাতা এবাদুল ইসলাম ও সাবেক কমিটির নেতৃবৃন্দ। কমিটিতে অন্যান্যদের মধ্যে সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন সানজানা সাদিয়া ও রিয়াজুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক উদ্দিন আহমেদ খান ও শচীন ভট্টাচার্য, অর্থ সম্পাদক এম রাকিবুল ইসলাম রনি, প্রজেক্ট কো-অর্ডিনেটর কুতুব উদ্দিন ও তাহমিনা আক্তার। এছাড়াও প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে মিলন সরকার, জাহিদ হাসান, আই.টি সম্পাদক রাইসা মেহজাবিন, তাহসিন ফাইজা চৌধুরী, জয় চন্দ্র রায়, সায়মা তাজমিন, প্রচার সম্পাদক জান্নাতুল শিমু, মুস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা মার্জিয়া, ছাত্র কল্যাণ সম্পাদক আলী হায়দার আকাশ, হিউম্যান রিসোর্স অফিসার জর্জ প্লাবন, মঞ্জুরি ভট্টাচার্য এবং সদস্য হিসেবে রয়েছেন জাহিদ হাসান, রাসেল সরকার, সাজিদ আহম্মেদ, আল আমিন ও রাসেল শেখ। ২০১৯ এর ৩রা ফেব্রুয়ারি পাঠশালার যাত্রা শুরু হয়। পথ শিশুদের শিক্ষা নিয়ে কাজ করা থেকে শুরু করে তাদের মধ্যে শিক্ষার সামগ্রী বিতরণ, বিভিন্ন জেলায় "হাতে খড়ি" নামে পথ শিশুদের জন্য বিদ্যালয় স্থাপন, সুবিধাবঞ্চিত শিশুদের মেধা বিকাশের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন স্কুল, কলেজে ও বিশ্ববিদ্যালয়ে সেমিনার, প্রতিযোগিতার আয়োজন করে আসছে তারুণ্য নির্ভর এই সংগঠনটি। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি