৫ মে ২০২৬

পাথর শ্রমিকদের মাঝে সেনাবাহিনী ত্রাণ বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পাথর শ্রমিকদের মাঝে সেনাবাহিনী ত্রাণ বিতরণ

হাফিজুর রহমান হাবিব,তেঁতুলিয়া (পঞ্চগড়) থেকে : সারা দেশে চলমান করোনা ভাইরাস প্রতিরোধে সাধারন মানুষকে সব সময় মাস্ক পরিধান করে, সামাজিক দূরত্ব বজায় রাখে এবং নিরাপদে সচেতনতার সাথে জীবিকা নির্বাহ করতে পারে এই প্রতিপাদ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধায় পাথর ভাঙার কাজে নিয়োজিত শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রবিবার (৭ জুন) দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নে পাথর ভাঙা কাজে নিয়োজিত শ্রমিকদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রায় শতাধিক পাথর ভাঙা কাজে নিয়োজিত শ্রমিকদের মাঝে ৬৬ পদাতিক ডিভিশনের আওয়তাধীন ২২২ পদাতিক ব্রিগেডের অন্তরভুক্ত উদ্যমী ২৯ ব্যাটালিয়নের লেফটেন্যান্ট এস, এম, সাইফুর রহমানসহ সেনাবাহিনীর সদস্যরা এই ত্রাণ সামগ্রী বিতরণ করে। এসময় তাঁরা ত্রাণ সামগ্রী হিসাবে তাদের মাঝে আটা,ডাল,তেল,সাবান,সেমাই,দুধ ও বিস্কিট বিতরন করে।

৬৬ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট এস, এম, সাইফুর রহমান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী করোনা পরিস্থিতিতে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নে পাথর ভাঙার শ্রমিকদের মাঝে ত্রান সহায়তা করা হয়েছে। আমাদের এ ত্রাণ সহায়তা অব্যহত থাকবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি