৬ মে ২০২৬

পাসওয়ার্ড 'জয় বাংলা' সেজন্য সংসদে ওয়াইফাই ব্যবহার করেন না

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পাসওয়ার্ড 'জয় বাংলা' সেজন্য সংসদে ওয়াইফাই ব্যবহার করেন না
বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় সংসদ অধিবেশনে ফোনের নেটওয়ার্ক না পাওয়ার অভিযোগ করায় বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানাকে সংসদ ভবনের ওয়াইফাই ব্যবহার করতে বলেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। পরবর্তীতে আইনমন্ত্রী আনিসুল হক করে বলেন, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জয় বাংলা। মনে হয় সে জন্য উনি ব্যবহার করবেন না। মঙ্গলবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে ১৫তম অধিবেশনের তৃতীয় দিনে ‘বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল-২০২১’ পাসের আলোচনায় এ ঘটনা ঘটে। বিল সম্পর্কিত আলোচনার সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার দাবি জানান রুমিন ফারহানা। তিনি বলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী সরকার চাইলে খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারে। পরবর্তীতে আইনমন্ত্রী জবাব দেয়ার সময় বলেন, উনি চলে গেছেন। আমার বক্তব্য ওনার শোনার দরকার নাই। ওনার বক্তব্য আমার কানে ঢুকিয়ে উনি চলে গেছেন। এরপর ফিরে এসে বিলের সংশোধনী প্রস্তাব উত্থাপন করতে গিয়ে রুমিন ফারহানা বলেন, আমরা থ্রিজি, ফোরজি, ফাইভজির কথা শুনি। কিন্তু সংসদে নেটওয়ার্ক থাকে না মাননীয় স্পিকার। তিনি আরও বলেন, আইনমন্ত্রীর উল্লেখ করা ৪০১ ধারা দেখার জন্য ইন্টারনেট সংযোগ পেতে সংসদ কক্ষের বাইরে যেতে হয়েছে। এর প্রেক্ষিতেই স্পিকার শিরীন শারমিন চৌধুরী রুমিনকে সংসদের ওয়াইফাই ব্যবহার করার পরামর্শ দেন। স্পিকার বলেন, মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা, ওয়াইফাই কানেক্ট করার চেষ্টা করেন। এখানে তো সকলের ওয়াইফাই থাকার কথা, আমার জানামতে। পরবর্তীতে বক্তব্য রাখার সময় রুমিনকে কটাক্ষ করে আইনমন্ত্রী বলেন, ওয়াইফাইয়ের কোড (পাসওয়ার্ড) জয় বাংলা। সে জন্য উনি (রুমিন) ব্যবহার করবেন না মনে হয়, আমি শুনলাম। আইনমন্ত্রীর এমন কথা শুনে সরকারদলীয় সদস্যদের মধ্যে হাসির রোল ওঠে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি