পাসপোর্ট করতে এসে ভুয়া বাবাসহ রোহিঙ্গা নারী আটক

জাহেদুল ইসলাম, কক্সবাজার থেকে : কক্সবাজারের আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে ভুয়া বাবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার(১৬জুলাই)বিকেলে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে তাদের আটক করা হয়।আটকরা হলেন-জামতলী রোহিঙ্গা শিবিরের কামাল উদ্দিনের মেয়ে ছেনুয়ারা বেগম(২১)এবং চকরিয়া উপজেলার খুটাখালীর পূর্ব হাজীপাড়ার বাক্কুম পাড়া এলাকার ফজল আলীর ছেলে আমির হোসেন(৪০)।
কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আবু নঈম মাসুম জানান,আমির হোসেনের আসল মেয়ের নাম ফাতেমা খাতুন।ওই নামে ছেনুয়ারাকে ফাতেমার সব ডকুমেন্ট দিয়ে পাসপোর্ট করাতে নিয়ে আসেন আমির।তাতে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।একপর্যায়ে ছেনুয়ারা নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন।
পরে দুইজনকে আটক করে পুলিশে সোফর্দ করে পাসপোর্ট কতৃপক্ষ।বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)ফরিদ উদ্দিন খন্দকার বলেন,আটকদের বিরুদ্ধে সংস্লিষ্ট অপরাধে মামলা দায়ের করা হচ্চে বলে জানা।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি