পাসপোর্ট বাতিলের পরও শেখ হাসিনা কীভাবে ভারতে, প্রশ্ন রিজভীর
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ভারত শেখ হাসিনার প্রেমে বিগলিত হয়ে তার মতো ভয়ংকর খুনি ও মহাচোরকে আশ্রয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ঢাকার দোহারে জয়পাড়া কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী প্রশ্ন রেখে বলেন, পাসপোর্ট বাতিল হওয়ার পরও শেখ হাসিনা কীভাবে ভারতে অবস্থান করছে? তাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান পরিষ্কার করা উচিত।
ভ্যাট বাড়ানোয় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, জনগণের ওপর কর চাপিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তী সরকার। কোনো আর্থিক প্রতিষ্ঠানের স্বার্থে কর বর্ধিত করতে পারে না সরকার।
তিনি বলেন, ‘আইএমএফ-এর চাপে কর বাড়াতে পারে না সরকার। সরকারকে দেখতে হবে মানুষের পেটে ক্ষুধা আছে কি-না, মানুষ ঠিকমতো খেতে পারছে কিনা। এটিই হচ্ছে ড. ইউনুস সরকারের দায়িত্ব।’
জয়পাড়া কলেজ ছাত্রদলের সভাপতি সৌমিক ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সংগীত শিল্পী বেবি নাজনীন ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরবসহ অনেকে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
‘কারা বিক্রি করেছে জান্নাতের টিকিট, ভিডিও প্রমাণ আছে’: জামায়াত আমির
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি