৬ মে ২০২৬

পার্বতীপুরে প্রতিবন্ধী ছাত্রকে পেটানো শিক্ষক গ্রেফতার, দৃষ্টান্তমুলক শাস্তির দাবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পার্বতীপুরে প্রতিবন্ধী ছাত্রকে পেটানো শিক্ষক গ্রেফতার, দৃষ্টান্তমুলক শাস্তির দাবি
পার্বতীপুর থেকে সংবাদদাতা: দিনাজপুরের পার্বতীপুরে প্রতিবন্ধী মাদ্রাসা ছাত্রকে বেদম মারপিট করার অপরাধে হুমায়ন কবির নামে এক শিক্ষককে গ্রেফতার করেছেন পুলিশ। সামান্য ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক হুমায়ন কবির বৃহস্পতিবার দুপুরে সাকিব নামে এক প্রতিবন্ধী মাদ্রাসা ছাত্রকে বেদম মারপিটে গুরুতর আহত করেন। প্রতিবন্ধী মাদ্রাসা ছাত্রকে পেটানোর একটি ভিডিও স্যোসাল মিডিয়ায় ভাইরাল হলে হুমায়ন কবির পুলিশ গ্রেফতার করেন। সাকিব সে চকবোলিয়া এস দ্বিমুখী মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। অভিযুক্ত হুমায়ুন কবির উপজেলার নুরুল হুদা উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক। বৃহস্পতিবার দুপুরে পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের আটরাই মাদ্রাসার ডাঙ্গা সড়কে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ায় তাদের হুমকির মুখে ওইদিনই সাকিব দাদিকে নিয়ে লালমনিরহাটের বড়খাতা গ্রামে তার নানাবাড়িতে চলে যেতে বাধ্য হয়। ইতোমধ্যে মাদ্রাসা ছাত্রের অমানবিক নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে পার্বতীপুরে হইচই পড়ে যায়। শুক্রবার দুপুরে সরেজমিন পলাশবাড়ী ইউনিয়নের আটরাই ডাঙ্গা গ্রামে গিয়ে জানা যায়, সাকিবের বাবার বাড়ির দরজায় তালা ঝুলছে। তার বাবা রমনা আহমেদ কর্মস্থল ঢাকায় অবস্থান করছেন। মা কয়েক দিন আগে বাবার বাড়ি বেড়াতে গেছেন। রমনা আহমেদের বড় ছেলে দৃষ্টিপ্রতিবন্ধী সাকিব আহমেদ (১৪) দাদির সঙ্গে বাড়িতে অবস্থান করছিল। ঘটনার প্রত্যক্ষদর্শী ইকতিয়ার হক (৫২) ও আলাউদ্দীন মণ্ডল (৫৫) জানান, বৃহস্পতিবার দুপুরে একই ইউনিয়নের নুরুল হুদা উচ্চ বিদ্যায়লয়ের ইংরেজির শিক্ষক হুমায়ুন কবির প্রতিবন্ধী সাকিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে মাদ্রাসার ডাঙ্গা এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে কাঁচা বাঁশের লাঠি দিয়ে বেদম মারপিট, চড়-থাপ্পড় ও এলোপাতাড়ি কিলঘুষি মারা হয়। এতে সে অসুস্থ হয়ে পড়ে। এর আগে একই স্থানে অভিযুক্ত শিক্ষকের ভাতিজা সৌরভ আরেক দফা মারধর করে সাকিবকে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় হইচই পড়ে যায়। স্থানীয়রা জানায়, শিক্ষক হুমায়ুন কবির পরিবার জনবলে ও অর্থসম্পদে প্রভাবশালী হওয়ায় এলাকার কেউ এ ঘটনার প্রতিবাদ করতে এগিয়ে আসেনি। উপরন্তু যারা শারীরিক নির্যাতনের ভিডিও ধারণ করেছে তাদের ও নির্যাতিত মাদ্রাসা ছাত্রের পরিবারকে এ ব্যাপারে কারও কাছে মুখ না খোলার জন্য হুমকি দিচ্ছিল শিক্ষক হুমায়ুন কবির ও তার পরিবারের সদস্যরা। তার এহেন হীনকর্মের জন্য এলাকাবাসী তীব্র নিন্দা জানিয়ে উক্ত শিক্ষকের বিচার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন। বিপি।এসএম  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি