৬ মে ২০২৬

পার্বতীপুরে দেয়ালচাপায় একই পরিবারের ৪ জনের মর্মান্তিক মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পার্বতীপুরে দেয়ালচাপায় একই পরিবারের ৪ জনের মর্মান্তিক মৃত্যু
পার্বতীপুর থেকে সংবাদদাতা: ঘুমন্ত অবস্থায় দেয়ালচাপা পড়ে দিনাজপুরের পার্বতীপুরে একই পরিবারের চার সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দিনগত রাতের উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন- স্বপন (৩০), তার স্ত্রী সারজানা (২৫) এবং দুই শিশুপুত্র হোসাইন (৭) ও হাসিবুর (৫)। পার্বতীপুর থানার ওসি মোখলেসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গ্রামবাসীদের অনেকেই জানিয়েছেন, স্বপন পেশায় একজন ভ্যানচালক। রোববার সকালে গ্রামের লোকজন গিয়ে দেখতে পায় তার পুরো পরিবার ঘরে মাটির দেয়ালের নিচে চাপা পড়ে রয়েছে। দ্রুত মাটি সরিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তারা একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। গতকাল দিনে রাতে-রাতে মুষলধারে বৃষ্টি হওয়ায় উপজেলার অনেক মাটির ঘরের দেয়াল ধসে পড়েছে বলে জানা গেছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি