পার্বতীপুরে আ.লীগ অফিস উদ্বোধন ও মিষ্টি বিতরণ, গ্রেফতার ৪ জন
বাংলা প্রেস
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯ পিএম
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে আজ বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের পরিত্যক্ত অফিসটি জয়বাংলা স্লোগান দিয়ে সংঘবদ্ধ লোকজন ও পুরোনো কিছু আওয়ামী লীগ নেতাকর্মী দখল করে নেয় এবং কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় নানা স্লোগানে তারা অফিস ও তার আশপাশ প্রকম্পিত করে তোলে। মিষ্টি বিতরণ করা হয় বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।
পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে ৪ জনকে আটক করে থানায় নিয়ে যায়। তারা হলেন- ডা. সাজ্জাদ হোসেন, লাজী বোর্ডিংয়ের মালিক আক্তার হোসেন, গৌরাঙ্গ কুমার রায় ও বাবলু মিয়া।
পার্বতীপুর মডেল থানার ওসি ফারুক আহমেদ জানান, আমরা অসংলগ্ন উন্মাদনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করেছি। তাদের কোর্টে পাঠানো হবে।
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সারাদেশ
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সারাদেশ
নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি