৪ মে ২০২৬

পার্বতীপুরে ২০৩টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
পার্বতীপুরে ২০৩টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

বাংলাপ্রেস অনলাইন: জেলার পার্বতীপুরে ২০৩টি প্রাথমিকবিদ্যালয়ে ১টি করে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় দিনাজপুর পার্বতীপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে এসব ল্যাপটপ বিতরণ করেন।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন শিক্ষার গড়াপত্তনের জন্য প্রাথমিক শিক্ষা পাঠদান বিজ্ঞানভিত্তিক ও যুগোপযোগী করার লক্ষ্যে পার্বতীপুর উপজেলায় ২০৩টি ল্যাপটপ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে বিতরণ করা হয়েছে। মানদাতার আমলে ভাঙ্গাচুড়া ও জড়াজীর্ণ ভবনে এখন আর শিক্ষকদের পাঠদান করতে হয় না। আওয়ামী লীগ গত সাড়ে ৯ বছর দেশ পরিচালনায় প্রাথমিক বিদ্যালয়গুলোর ভবন যুগোপযোগী আকারে নির্মাণ করে শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছে

অনুষ্ঠানে পার্বতীপুর উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোঃ রেহানুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য জেলা প্রশাসক ড. আ ন ম আবদুছ ছবুর, পুলিশ সুপার মোঃ হামিদুল আলম, দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে পার্বতীপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২০৩টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ১টি করে ল্যাপটপ তুলে দেয়া হয়।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি