২৩ সেপ্টেম্বর ২০২৬

পার্বতীপুর রেলওয়ে স্টেশনে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পিএম
পার্বতীপুর রেলওয়ে স্টেশনে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

 

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মো. আরিফ হোসেন (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি ফুটওভার ব্রিজে ওঠার সিঁড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

গ্রেপ্তারকৃত আরিফ হোসেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার শৌলমারী গ্রামের মজিবর মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পার্বতীপুর রেলওয়ে থানার এসআই মো. সাখাওয়াত হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযানকালে স্টেশনের ফুটওভার ব্রিজের সিঁড়ির কাছ থেকে আরিফ হোসেনকে আটক করা হয় এবং পরবর্তীতে তার কাছে থাকা ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাঁজা উদ্ধারের ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি