৪ মে ২০২৬

পারিবারিক কলহের জেরে গৃহবধূকে হত্যার অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পারিবারিক কলহের জেরে গৃহবধূকে হত্যার অভিযোগ
এজি লাভলু, কুড়িগ্রাম থেকে : কুড়িগ্রাম শহরের হাটিরপাড় এলাকা থেকে শারমীন আক্তার (২৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শারমীন আক্তার একই এলাকার শাহাবুদ্দিনের কন্যা। সে কুড়িগ্রাম গ্রীণ লাইফ হসপিটালে কাজ করতেন। তার স্বামী বাবু ইউনিলিভার লালমনিরহাট শাখায় চাকরী করেন।

আজ (৯ অক্টোবর) সকালে শহরের হাটির পাড় এলাকার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। গৃহবধুর পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, রাতে স্বামী-স্ত্রী মধ্যে কথাকাটাকাটি শব্দ পাওয়া যায়। পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

ঘটনার পর থেকে শারমীন আক্তারের স্বামী বাবু পলাতক রয়েছে। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা মাহফুজার রহমান জানান,মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে সে মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি