৪ মে ২০২৬

পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত কৌতুক অভিনেতা আনিস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত কৌতুক অভিনেতা আনিস

বিনোদন ডেস্ক: ফেনীর ছাগলনাইয়া উপজেলায় বল্লবপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে কৌতুক অভিনেতা আনিসের।

সোমবার রাত আটটার দিকে গণমাধ্যমকে জানিয়েছেন তার জামাতা আলাউদ্দিন শিমুল।

শিমুল জানান, আমরা ভেবেছিলাম ঢাকা থেকে আসতে সময় লাগবে। কিন্তু আল্লাহ’র রহমতে বিকেলেই আমরা ফেনীর বল্লবপুর গ্রামে পৌঁছাই। এরপর মাগরিবের নামাজের পর উনার তৃতীয় জানাজা সম্পন্ন হয়। এরপর তার পারিবারিক কবরস্থানেই দাফন হয়।

এরআগে শিল্পী সমিতির সভাপতি ও খল অভিনেতা মিশা সওদাগরের অনুরোধে সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে শেষবারের মতো এফডিসিতে নিয়ে আসা হয় ‘হাসির রাজা’ খ্যাত আনিসকে। সেখানে তার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। এখান থেকেই সোজা ফেনীতে গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয় তাকে।

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা আনিস রবিবার দিবাগত রাত এগারোটায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি