২৭ জুন ২০২৬

পারাবত এক্সপ্রেসের আগুন নিয়ন্ত্রণে, ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পারাবত এক্সপ্রেসের আগুন নিয়ন্ত্রণে, ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ
বাংলাপ্রেস ডেস্ক: মৌলভীবাজারে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবাত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার দুপুর ১টার দিকে মৌলভীবাজারের শমসের নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে দুপুর ২টার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শমসের নগর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জামাল উদ্দিন জানান, ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে আগুন পাওয়ার কার থেকে পাশের দুটি এসি বগিতে ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম বলেন, আগুন লাগা বগিগুলো সরিয়ে রেললাইন চলাচলের জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। আজ সকালে ঢাকাগামী দুটি আন্তঃনগর ট্রেন যাত্রীদের নিয়ে সিলেট রেলওয়ে স্টেশন ত্যাগ করেছে। বিকেলে আরও একটি আন্তঃনগর ট্রেন ঢাকার দিকে যাওয়ার কথা ছিল। তবে এ দুর্ঘটনার কারণে ওই ট্রেন বিলম্বে যাত্রা করার সম্ভাবনা রয়েছে। যাত্রীরা চাইলে বিকেল পৌনে ৪টার পারাবত এক্সপ্রেসের টিকিট ফেরত নিতে পারবেন। সিলেট রেলওয়ে স্টেশন সূত্রমতে, সকাল সোয়া ৬টায় সিলেট থেকে কালনী এক্সপ্রেস ছয় শতাধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। বেলা সোয়া ১১টায় জয়ন্তিকা এক্সপ্রেস সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। বিকেল পৌনে ৪টায় আরেকটি আন্তনগর ট্রেন পারাবত এক্সপ্রেস সিলেট থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ঢাকা থেকে ছেড়ে আসা পারবত এক্সপ্রেসের ট্রেনটি মৌলভীবাজারের শমসের নগর এলাকায় আসার পর বগিতে আগুন ধরে যায়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি