১১ মে ২০২৬

পাঁচ মাস পর কবর থেকে উত্তোলন আ’লীগ নেতা হিরণ ও তার ড্রাইভারের লাশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
পাঁচ মাস পর কবর থেকে উত্তোলন আ’লীগ নেতা হিরণ ও তার ড্রাইভারের লাশ
ঝিনাইদহ প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ঝিনাইদহে জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণের জেরে গণপিটুনী ও অগ্নিকান্ডে নিহত আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম হিরণ ও তার গাড়ি চালক আক্তার হোসেনের লাশ উত্তোলন করা হয়। আদালতের আদেশে আজ বৃহস্পতিবার হিরনের গ্রামের সদর উপজেলার বাড়ি আড়–য়াকান্দি ও আক্তারের গ্রামের বাড়ি ভুপতিপুরের পারিবারিক কবরস্থান থেকে তাদের লাশ ময়না তদেন্তর জন্য উত্তোলন করা হয়। গত বছরের ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জনতা তার বাড়ি ঘেরাও করলে শহিদুল ইসলাম হিরণ জনতার উপর নির্বিচারে গুলিবর্ষন করেন। এতে অন্তত ২৫ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে শহিদুল ইসলাম হিরণের ঝিনাইদহ শহরের স্টেডিয়াম পাড়ার বাসা ঘেরাও করে আগুন ধরিয়ে দেয়। এতে হিরন ঘরের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। প্রচন্ড জনরোষে তার গাড়ি চালক আক্তারকেও কুপিয়ে হত্যা করে জনতা। হিরণকে হত্যার পর ৫ আগষ্ট সন্ধ্যার দিকে তার লাশ ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে জুলিয়ে রাখা হয়। এই ভিডিও বিশ^ব্যাপী ভাইরাল হয়। ফলে চারিদিকে আতংক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় শহিদুল ইসলাম হিরণের ভাতিজা জিয়াউল আলম গত বছরের ২০ নভেম্বর ও ড্রাইভার আক্তার হোসেনের ভাই মুক্তার হোসেন ১৭ নভেম্বর বাদী হয়ে পৃথক দুইটি মামলা করেন। মামলায় অজ্ঞাত ২’শ থেকে ৩’শ জনকে আসামী করা হয়। অভিযোগটি আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছাঃ রুমনা আফরোজ ঝিনাইদহ সদর থানাকে এজাহার হিসেবে গ্রহণের জন্য আদেশ দেন। ঝিনাইদহ সদর থানা আদালতের নির্দেশ পেয়ে ডাবল হত্যা মামলা রেকর্ড করে, যার মামলা নং ৩৭। মামলাটি অধিকতর তদন্তের জন্য আদালতের নির্দেশে পুলিশ বৃহস্পতিবার লাশ উত্তোলন করে। এ সময় নিদের্শে নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিনসহ ডাক্তার, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। শহিদুল ইসলাম হিরণের ভাতিজা ও মামলার বাদী জিয়াউল আলম বলেন, আদালতে অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় মামলা রুজু হয়েছে। আমরা এই হত্যাকান্ডের সাথে জড়িতদের শাস্তির দাবি করছি। সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত গাড়িচালক আক্তারের ভাই মুক্তার হোসেন ও হিরণের ভাতিজা জিয়াউল আলম বাদি হয়ে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশনায় বৃহস্পতিবার দু’জনার লাশ উত্তোলন করা হয়। তিনি বলেন, এই মামলায় অজ্ঞাত ২/৩শ’ জনকে আসামি করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি