৫ মে ২০২৬

পাঁচ মাস ধরে কথা বলতে পারছেন না বাপ্পি লাহিড়ী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পাঁচ মাস ধরে কথা বলতে পারছেন না বাপ্পি লাহিড়ী
বাংলাপ্রেস ডেস্ক: ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী ও পরিচালক বাপ্পী লাহিড়ী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই অসুস্থ রয়েছেন। গত এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হন তিনি। ভাইরাসের জন্য সংক্রমণ ছড়িয়েছিল তার ফুসফুসেও। এরপর থেকেই শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকে বাপ্পীর। এমনকি কথা বলাও বন্ধ হয়ে যায়। জানা গেছে, বাপ্পি লাহিড়ী নাকি কণ্ঠস্বর হারিয়েছেন। পাঁচ মাস ধরে তার কথা বলা বন্ধ। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে গায়কের ছেলে বাপ্পা লাহিড়ী জানান, বাবার কণ্ঠস্বর নিয়ে যা রটেছে, তা একেবারেই মিথ্যা। আসলে পাঁচ মাস ধরে চিকিৎসকের নির্দেশেই কথা বন্ধ রেখেছেন তিনি। এখনও খুবই দুর্বল বাবা। ফুসফুসে সংক্রমণ হওয়াতেই সুস্থ হতে দেরি হচ্ছে। তবে পূজার আগেই তার বাবা পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন তিনি। বাপ্পা লাহিড়ি এও জানান, দুর্গাপূজার সময় বাপ্পি লাহিড়ীর সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্তর একটা গানের রেকর্ডিংও রয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি