পাঁচ হাজার টাকার বিনিময়ে ‘সময় দেবেন’ নায়লা নাঈম!
বাংলাপ্রেস ডেস্ক: প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে নানান সময়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন জনপ্রিয় মডেল নায়লা নাঈম। সম্প্রতি একটি স্ট্যাটাসের মাধ্যমে আবারো তিনি আলোচনার শিরোনামে এসেছেন।
পেশায় দন্ত চিকিৎসক নায়লা নাঈম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে জানান, এখন থেকে আর টাকা ছাড়া কাউকে সাক্ষাৎকার দেবেন না। পাশাপাশি স্ট্যাটাসে জানিয়েছেন সেই টাকার অঙ্কও।
গত ১ নভেম্বর রাতে নায়লা নাঈম জানান, এখন থেকে প্রতি ইন্টারভিউ প্যাকেজ ৫০০০ টাকা। কেনো তিনি টাকা ছাড়া ইন্টারভিউ দেবেন না দিয়েছেন সে ব্যাখাও। তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
‘প্রতিদিন কমপক্ষে ২/৩টি কল আসে, আপু আমাদের ইউটিউব চ্যানেল ওমুক, অথবা আমাদের নিউজপেপার ওমুক, অথবা আমদের ম্যাগাজিন ওমুক, আমাদের চ্যানেল ওমুক-তুমুক, আপনি যদি একটা ইন্টারভিউ দিতেন? প্রতিদিন শুধু যদি ইন্টারভিউই দিই তাহলে কাজ করব কখন? কাজের কাজ তো কিছুই নাই। এখন ইন্টারভিউ দিতেও চার্জ করতে হবে, প্রতি ইন্টারভিউ প্যাকেজে ৫০০০ টাকা। আপনারা তো মেকআপ নিয়ে আসেন না, কস্টিউম দেন না, ট্রান্সপোর্ট খরচ দেন না।
আর যদি ভুল করে ঘুনাক্ষরেও বলি যে, ইন্টারভিউ দিয়ে আমার লাভ কি? তখনই তাদের পাল্টা প্রশ্ন থাকে, আপু এটা তো আপনার পুরোপুরি সাবজেক্ট। আপনাকে এতো-এতো পাবলিসিটি দিব, আপনার ইন্টারভিউ এতো-এতো ভিউজ দিব। আমি মনে মনে বলি, রাতের বেলা মুখ প্যাচানো অবস্থায় বের হলেও মানুষ আমাকে চিনে ফেলে, পাঠাও, উবারে উঠলেও মানুষ চিনে ফেলে যে এটা ঘধরষধ ঘধুবস আর আপনি আমাকে কি পাবলিসিটি দিবেন।’
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী নীলার ছবি ফাঁসের অভিযোগ, নেটদুনিয়ায় তোলপাড়
সঙ্গীত একাডেমি