৪ মে ২০২৬

পাঁচ দিন পিছিয়ে গেল বিপিএল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পাঁচ দিন পিছিয়ে গেল বিপিএল

বাংলাপ্রেস ডেস্ক: বিপিএলের সপ্তম আসর শুরুর তারিখ ছিলো ৬ ডিসেম্বর। তবে তা ৫ দিন পিছিয়ে ১১ ডিসেম্বর থেকে শুরু হবে বলে জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়া বিপিএলের প্লেয়ার্স ড্রাফটও পেছানো হয়েছে ৫ দিন।

বুধবার মিরপুরে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পাপন। তিনি বলেন, ১২ নভেম্বরের পরিবর্তে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। আজ বিকেলে বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকেই এই সিদ্ধান্ত নেয়া হয়।

এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে বিপিএল আয়োজন করা হচ্ছে। এবার কোনো ফ্রাঞ্চাইজি নেই। বিপিএলের আয়োজন এবং দল ব্যবস্থাপনা সবই করবে বিসিবি।

বঙ্গবন্ধুর জন্মশতাবর্ষিকী উপলক্ষে এবারের টুর্নামেন্টের নামকরণ করা হচ্ছে বঙ্গবন্ধু বিপিএল নামে। খেলা শুরুর ৩দিন আগে ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন ঘোষণা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি