পাঁচ বোর্ডের ১৪ তারিখের এসএসসি-সমমান পরীক্ষা স্থগিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ঢাকা: ঘূর্ণিঝড় মোখার কারণে পাঁচ শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বোর্ডগুলো হলো; কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড। এসব বোর্ডের আগামী ১৪ মে রবিবারে অনুষ্ঠেয় এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
শুক্রবার (১২ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোখা এর কারণে চলমান এসএসসি/সমমান পরীক্ষা ২০২৩ এর চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষাবোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আগামী ১৪ মে ২০২৩ তারিখ রবিবার অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। অন্যান্য বোর্ড সমূহের উক্ত তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়ার পরীক্ষার পরবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি