৮ মে ২০২৬

পাঁচ বছরের মধ্যে সকল এমআরপি-ই-পাসপোর্ট করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পাঁচ বছরের মধ্যে সকল এমআরপি-ই-পাসপোর্ট করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সকল মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) আন্তর্জাতিকভাবে স্বীকৃত ই-পাসপোর্ট করা হবে। ই-পাসপোর্ট চালু করায় বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ায় প্রথম এবং বিশ্বে ১১১তম স্থানে রয়েছে।

সংসদে আজ সরকারি দলের সংসদ সদস্য শামসুন নাহারের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এ তথ্য জানান। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আরো জানান, ই-পাসপোর্টের পাশাপাশি এমআরপি পাসপোর্ট যুগোপৎভাবে চলু থাকবে। অগ্রাধিকার ভিত্তিতে ঢাকায় তিনটি ই পার্সপোর্ট চালু করা হয়েছে। আগামী ১৮ মাসের মধ্যে পর্যায়ক্রমে দেশের সকল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস এবং আঞ্চলিক পাসপোর্ট অফিস সমূহে ই -পার্সপোর্ট চালু করা হবে। ই পাসপোর্টের জন্য বাংলাদেশে আবেদনকারীদের ৪৮ পৃষ্ঠার ৫ বছর মেয়াদী সাধারণ ই- পাসপোর্টের জন্য ফি ৩ হাজার টাকা, জরুরী ৫হাজার ৫শ’ টাকা এবং অতীব জরুরী ৭ হাজার ৫শ’ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১০ বছর মেয়াদী সাধারণ ই পাসপোর্টের জন্য ৫ হাজার, জরুরী ৭হাজার এবং অতীব জরুরী ৯ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী জানান, ৬৪ পৃষ্ঠার ৫ বছর মেয়াদী সাধারণ ই-পাসপোর্টের জন্য ফি ৫হাজার ৫শ’, জরুরী ৭ হাজার ৫শ’এবং অতীব জরুরী ১০ হাজার ৫শ’ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১০ বছর মেয়াদী সাধারণ ই-পাসপোর্টের জন্য ৭ হাজার, জরুরী ৯ হাজার এবং অতীব জরুরী ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী জানান, বিদেশে অবস্থানরত ৫ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠার সাধারণ ই-পাসপোর্টের জন্য ১০০ মার্কিন ডলার ও জরুরী ১৫০ মার্কিন ডলার ১০ বছর মেয়াদী সাধারণ ই-পাসপোর্টের জন্য ১২৫ মার্কিন ডলার এবং জরুরী ১৭৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

তবে শ্রমিক ও ছাত্রদের জন্য বিদেশে অবস্থানরত ৫ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠার সাধারণ ই-পাসপোর্টের জন্য ৩০ মার্কিন ডলার ও জরুরী ৪৫ মাকির্ন ডলার ১০ বছর মেয়াদী সাধারণ ই-পাসপোর্টের জন্য ৫০ মার্কিন ডলার এবং জরুরী ৭৫ মাকির্ন ডলার নির্ধারণ করা হয়েছে বলে মন্ত্রী সংসদে জানান।

৬৪ পৃষ্ঠার ৫ বছর মেয়াদী সাধারণ ই-পাসপোর্টের জন্য ১৫০ মার্কিন ডলার ও জরুরী ২০০ ইউএসডি ১০ বছরমেয়াদী সাধারণ ই-পাসপোর্টের জন্য ১৭৫ ইউএসডি এবং জরুরী ২২৫ মাকির্ন ডলার নির্ধারণ করা হয়েছে। এছাড়া শ্রমিক ও ছাত্রদের জন্য বিদেশে অবস্থানরত ৫ বছর মেয়াদী ৬৪ পৃষ্ঠার সাধারণ ই-পাসপোর্টের জন্য ১৫০ মার্কিন ডলার ও জরুরী ২০০ মার্কিন ডলার ১০ বছর মেয়াদী সাধারণ ই-পাসপোর্টের জন্য ১৭৫ মাকির্ন ডলার এবং জরুরী ২২৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে বলে মন্ত্রী সংসদকে জানান। সূত্র : বাসস।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি