২১ জুন ২০২৬

পানি ভেবে এসিড পানে মেহেরপুরে স্বর্ণ কারিগরের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পানি ভেবে এসিড পানে মেহেরপুরে স্বর্ণ কারিগরের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি: পানি ভেবে এসিড পানে মেহেরপুরের গাংনীর এক স্বর্ণ কারিগরের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে নাজ জুয়েলার্সের কারখানায় এ ঘটনা ঘটে। মৃত অমিত কর্মকার চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার নান্দবার গ্রামের অমল কর্মকারের ছেলে। জানা যায়, দু’দিন যাবৎ সে শারীরিকভাবে অসুস্থবোধ করছিল। কর্মকার অমিত অন্যান্য দিনের ন্যায় যথারিতি কারখানায় এসে কাজ শুরুর আগে ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়লে সহকর্র্মী জাহাঙ্গীর তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অমিতের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। কুষ্টিয়া যাওয়ার পথে মিরপুর নামক স্থানে পৌছলে সে মারা যায়। তার অস্বাভাবিক মুত্যুর কারণ খুঁজতে কারখানার সিসি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিৎ হন মাম পানির বোতলে রাখা পানি ভেবে এসিড পান করে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি