৫ মে ২০২৬

পানামা পেপার্স কেলেঙ্কারি মামলায় ঐশ্বরিয়াকে তলব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পানামা পেপার্স কেলেঙ্কারি মামলায় ঐশ্বরিয়াকে তলব
বাংলাপ্রেস ডেস্ক: পানামা পেপার্স কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনকে। তাকে মূলত বিদেশে সম্পদ লুকিয়ে রাখার অভিযোগে জিজ্ঞাসাবাদ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার ঐশ্বরিয়ার এই ব্যাপারে প্রমাণসহ এজেন্সিতে উপস্থিত হওয়ার কথা রয়েছে। তবে জিজ্ঞাসাবাদের ব্যাপারে ঐশ্বরিয়া আরো সময় চেয়েছেন বলে জানানো হয়েছে। এর আগেও দুইবার তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসে তলব করা হলে তিনি আরও সময় চেয়েছিলেন। এমনকি পানামা কেলেঙ্কারিতে অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে অভিষেক বচ্চনেরও।

আরও পড়ুন>  মিয়া খালিফার স্তনযুগল নকল! গোপন তথ্য ফাঁস

২০১৬ সালের এপ্রিল মাসে ১ কোটি ১৫ লক্ষ গোপন নথি ফাঁস হয়েছিল যা পানামা পেপার্স কেলেঙ্কারি বলে পরিচিত । বিভিন্ন দেশের অনেক মানুষ বিদেশে কত পরিমাণ সম্পত্তি গচ্ছিত রেখেছেন, তা নিয়ে তথ্য প্রকাশ করা হয়েছিল সে সময়। নথিগুলির কিছু ১৯৭০ এর দশকের। পানামার একটি ল ফার্ম এবং কর্পোরেট পরিষেবা প্রদানকারী সংস্থা মোসাক ফনসেকা এই নথি তৈরি করেছিল। মূলত কর ফাঁকি দেয়ার জন্যই বিদেশে সম্পদ গচ্ছিত রাখা হয়েছিল বলে দাবি করা হয়। পানামা পেপার্সে নাম থাকায় আদালতের নির্দেশে পাকিস্তানে প্রধানমন্ত্রিত্ব খোয়াতে হয়েছে নওয়াজ শরিফকে। অমিতাভ বচ্চন-সহ বেশ কিছু বিশিষ্ট ভারতীয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করার কথা জানিয়েছিল নরেন্দ্র মোদি সরকার। পানামা পেপার্সের দ্বিতীয় দফার তথ্য প্রকাশ্যে আসতেই দেশটির কেন্দ্রী সরকার জানিয়েছিল, বিষয়টির ওপর তারা নজর রাখছে। প্রথম পর্যায়ের পানামা নথির তথ্যের ভিত্তিতে বিভিন্ন তদন্ত সংস্থা ৭৪টি মামলা করে তদন্ত শুরু করে। এর মধ্যে ৬২টির ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ফলে সরকার ১১৪০ কোটি টাকার অঘোষিত সম্পত্তি চিহ্নিত করতে পেরেছে। এর পর এই মামলা সম্পর্কে খবর তেমন ভাবে প্রকাশ্যে আসেনি। ঐশ্বরিয়াকে তলব করার মধ্যে দিয়ে ফের তা প্রকাশ্যে এলো। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি