১১ আগস্ট ২০২৬

পাকিস্তানিদের ভিসা দিচ্ছে না আরব আমিরাত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৮:২১ পিএম
পাকিস্তানিদের ভিসা দিচ্ছে না আরব আমিরাত

বাংলাপ্রেস ডেস্ক:   ভিক্ষাবৃত্তিসহ বিভিন্ন অপরাধমূলক তৎপরতায় সংশ্লিষ্টতার অভিযোগে পাকিস্তানের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত রেখেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাত। তবে আপাতত পাকিস্তানিরা তাদের পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা থেকে রেহাই পেয়েছে বলে জানান তিনি।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য ডন’ এর প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার মানবাধিকার বিষয়ক সিনেট ফাঙ্কশনাল কমিটির এক বৈঠকে সালমান চৌধুরী এসব কথা বলেন।

পাকিস্তানের সিনেট সদস্য এবং মানবাধিকার সংক্রান্ত সিনেট কমিটির চেয়ারম্যান সামিনা মুমতাজ জেহরিও এ তথ্য স্বীকার করেছেন। তিনি বলেছেন, পাকিস্তানের নাগরিকদের অধিকাংশই আমিরাতের ভিসার আবেদন করে ব্যর্থ হচ্ছেন, মুষ্টিমেয় যারা সফল হচ্ছেন— তাদেরও অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে।

পাকিস্তানের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উদ্যোক্তা আসিম বেগ জানিয়েছেন, আমিরাতে পাকিস্তানিদের বিরুদ্ধে গত কয়েক বছর ধরে ভিক্ষাবৃত্তিসহ বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ উত্তরোত্তর বাড়ছে। সম্ভবত এ কারণেই পাকিস্তানিদের ভিসাপ্রদান স্থগিত রেখেছে দেশটি।

তিনি আরও বলেন, এর আগে পাকিস্তানিদের ভিসা প্রদানের জন্য আবেদনের সঙ্গে পুলিশের কাছ থেকে চারিত্রিক সনদপত্র বাধ্যতামূলক করেছিল আমিরাত।

তবে ইসলামাবাদে আমিরাতের দূতাবাসের এক ঊর্ধ্বতন কূটনীতিক পাকিস্তানের জাতীয় দৈনিক দ্য ডনকে  বলেছেন, পাকিস্তানের নাগরিকদের ভিসার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।

পাকিস্তান ও আরব আমিরাতের মধ্যে ঘনিষ্ঠ কূটনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আছে। আমিরাত মধ্যপ্রাচ্যে পাকিস্তানের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার এবং রেমিট্যান্সের প্রধান উৎস। আমিরাতে যেসব দেশের অভিবাসীরা স্থায়ীভাবে বসবাস করছেন, তাদের মধ্যে পাকিস্তানিরা শীর্ষে।

প্রতি বছর ইসলামাবাদে আমিরাতের দূতাবাসে প্রতি বছর ভ্রমণ ও কর্মভিসার জন্য আবেদন করেন গড়ে ৮ লাখেরও বেশি পাকিস্তানি।

 কিন্তু পাকিস্তানিদের ভিসা পেতে বিলম্ব ও প্রত্যাখ্যানের ঘটনা ঘটছে। গত জুলাইয়েও পাকিস্তানিদের ভিসা প্রত্যাখ্যাত হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে পকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বিষয়টি নিয়ে আরব আমিরাতের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কথা পেড়েছিলেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি