৪ মে ২০২৬

পাকিস্তানের সামরিক ঘাঁটিতে অবতরণ করল ৬ মার্কিন বিমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পিএম
পাকিস্তানের সামরিক ঘাঁটিতে অবতরণ করল ৬ মার্কিন বিমান

রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটি।

বাংলাপ্রেস ডেস্ক:   যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনাকে কেন্দ্র করে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত নূর খান বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের অন্তত ছয়টি সামরিক ও সরকারি উড়োজাহাজ অবতরণ করেছে। 

ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দলের প্রত্যাশিত পৌঁছানোর আগে প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই এই বিমানগুলো পাকিস্তানে এসেছে বলে ফ্লাইট ট্র্যাকিং তথ্য থেকে জানা গেছে।

পাকিস্তানের বিমান বাহিনীর এই গুরুত্বপূর্ণ ঘাঁটিটি মূলত ভিআইপি চলাচলের প্রধান প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হয়। গত ৪৮ ঘণ্টার ব্যবধানে মোট ছয়টি বিমান সেখানে পৌঁছায়, যার মধ্যে অন্তত দুটি বিমান আজ সোমবার (২০ এপ্রিল) অবতরণ করেছে। এসব বিমানে করে উন্নত যোগাযোগ সরঞ্জাম, প্রতিনিধি দলের সদস্যদের যাতায়াতের জন্য বিশেষ মোটরকেড বা গাড়িবহর এবং অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম নিয়ে আসা হয়েছে।

ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এই বৈঠক হওয়ার কথা থাকলেও ইরানের পক্ষ থেকে অংশ নেওয়ার বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তুতির কোনো ঘাটতি রাখা হচ্ছে না। বিশাল এই আয়োজনের অংশ হিসেবেই এই বিশেষ বিমানগুলো নূর খান ঘাঁটিতে অবতরণ করে আবার ফিরে গেছে। 

বর্তমানে ইসলামাবাদের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে রাখা হয়েছে এবং মার্কিন প্রতিনিধি দলের আগমনের প্রতীক্ষায় রয়েছে পাকিস্তান সরকার।সূত্র: আলজাজিরা।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি