পাকিস্তানের করাচি থেকে কার্গো বিমানে এলো ৮২ টন পেঁয়াজ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বাংলাপ্রেস ডেস্ক : করাচি থেকে কার্গো বিমানে করে পেঁয়াজের প্রথম চালান এসেছে ঢাকায়। বুধবার সন্ধ্যায় ৮২ টন পেঁয়াজ নিয়ে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দ্রুত পণ্য খালাসে কাজ শুরু করেছে কাস্টমসসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলো।
উড়োজাহাজে করে আনা এই পেঁয়াজ ন্যায্যমূল্যে বিক্রি করা হবে সরকারি বিক্রয়কারী সংস্থা ট্রেডিং করপোরেশন আব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে। আনার খরচ যা-ই পড়ুক না কেন, সরকার এ ক্ষেত্রে ভর্তুকি দেবে।
এদিকে, প্রশাসনের বিভিন্ন স্তর থেকে বাজার তদারকিতে, পেঁয়াজের ঝাঁজ কমতে শুরু করেছে। এক কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়। আর আমদানি করা মিশরীয় পেঁয়াজের জন্য গুণতে হচ্ছে ১১০ টাকা।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি