পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক প্রতিনিধিদল।
বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকার পাকিস্তান হাইকমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপি এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বৈঠকে এনসিপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় দলের যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ ও যুগ্ম সদস্যসচিব ও দক্ষিণ এশিয়া বিষয়ক সম্পাদক এএসএম সুজাউদ্দীন উপস্থিত ছিলেন।
বৈঠকে উভয় দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা নিয়ে বিশদ আলোচনা হয় বলে জানিয়েছে দলটি।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি

আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি