৮ মে ২০২৬

পাকিস্তানের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ মে ২০২৬, ০১:৩৫ পিএম
পাকিস্তানের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাপ্রেস ডেস্ক: টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। অর্থাৎ আগে ব্যাট করতে নামবে বাংলাদেশ দল।

মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম টেস্টের আগে দুঃসংবাদ পেয়েছে পাকিস্তান দল। চোটের কারণে প্রথম টেস্টে খেলা হচ্ছে না তারকা ব্যাটসম্যান বাবর আজমের।

বাংলাদেশ দল বেশ আত্মবিশ্বাসী। ম্যাচের আগে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন দাবি করেছেন, গত কয়েক বছর ধরে পাকিস্তানের চেয়ে বাংলাদেশের পেস আক্রমণ এগিয়ে।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও ইবাদত হোসেন।

পাকিস্তান একাদশ : আজান আওয়াইস, ইমাম-উল-হক, আব্দুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, শাহিন আফ্রিদি, নোমান আলী, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি