পাকিস্তানে ভয়াবহ তুষারধস : নিহত ৯
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: পাকিস্তানের উত্তরাঞ্চলের প্রত্যন্ত এলাকা আস্তোর জেলার শাউন্টার পাসের কাছে শনিবার (২৭ মে) ভয়াবহ তুষারধসে কমপক্ষে ৯ জন নিহত এবং আরও ২৫ জন আহত হয়েছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন। তারা বলছেন, খারাপ আবহাওয়া ও সীমিত সক্ষমতা উদ্ধার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।
উদ্ধার কর্মকর্তা সুবাহ খান বলেন, কাশ্মীর থেকে ফিরে আসা অন্তত ৩৫ জন যাযাবরের একটি দল একটি গিরিখাতের কাছে ক্যাম্প স্থাপন করেছিল। তারা গভীর রাতে একটি তুষারধসে আঘাতপ্রাপ্ত হয়, যার ফলে কমপক্ষে ১০ জন মারা গেছে। তিনি আরও জানান, প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী ১৫টি গবাদি পশুরও মৃত্যু হয়েছে।
বিভাগীয় কমিশনার আলতামাশ জানজুয়া বলেছেন, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ১১ জন আহতকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। আহতরা আশঙ্কামুক্ত বলে জানান তিনি।
এদিকে গিলগিট-বালতিস্তানের মুখ্যমন্ত্রী খালিদ খুরশিদ খান প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং স্থানীয় কর্তৃপক্ষকে উদ্ধার তৎপরতা শুরু করার নির্দেশ দিয়েছেন। তিনি অভ্যন্তরীণ সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মহাপরিচালক এবং অন্য কর্মকর্তাদের অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানান। মুখ্য সচিব মহিউদ্দিন ওয়ানি বলেছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে উদ্ধারকারী দলগুলোকে দুর্গত এলাকায় পাঠানো হয়েছে। সূত্র: ডন
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
ভেনিজুয়েলার ভূমিকম্পে বিপর্যয়, প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
জন্মসূত্রে নাগরিকত্ব বহালের পক্ষে যুক্তরাষ্ট্রের ৬৯ শতাংশ মানুষ
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
রেকর্ডভাঙা দাবদাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, তাপমাত্রা ছাড়াতে পারে ৪৩ ডিগ্রি
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সেনা হত্যাকাণ্ডে পাকিস্তানি মানবাধিকারকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি