৪ মে ২০২৬

পাকিস্তানে উর্দু ভাষায় মুক্তি পাচ্ছে ‘জংলি’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
পাকিস্তানে উর্দু ভাষায় মুক্তি পাচ্ছে ‘জংলি’
বাংলাপ্রেস ডেস্ক: সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত চলচ্চিত্র ‘জংলি’ মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানে। তবে এবার নতুনত্ব হিসেবে সিনেমাটি উর্দু ভাষায় ডাবিং করে মুক্তি দেওয়া হবে দেশটিতে। এর আগে শাকিব খানের ‘তুফান’ ও শরিফুল রাজের ‘দেয়ালের দেশ’ পাকিস্তানে বাংলা ভাষায় সাবটাইটেলসহ মুক্তি পেলেও ‘জংলি’ হতে যাচ্ছে প্রথম কোনো বাংলা চলচ্চিত্র, যা উর্দুতে ডাব হয়ে দেশটিতে প্রদর্শিত হবে। ‘জংলি’ চলচ্চিত্রটি চলতি বছরের ঈদুল ফিতরে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং প্রশংসিত হয় দর্শকমহলে। এরপর এটি আমেরিকা ও কানাডার ৪০টি থিয়েটারে একযোগে মুক্তি পায়। এবার সেই যাত্রায় নতুন সংযোজন হলো পাকিস্তান। পাকিস্তানে ছবিটি পরিবেশন করবে লাহোরভিত্তিক প্রতিষ্ঠান সিনে এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির কর্ণধার আসিফ চৌধুরী জানান, আমরা ইতোমধ্যেই ছবিটির প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়ার সঙ্গে সব চুক্তি সম্পন্ন করেছি। বর্তমানে উর্দু ডাবিংয়ের কাজ চলছে। এটি উর্দুতে ডাব করা প্রথম বাংলা সিনেমা হিসেবে পাকিস্তানে মুক্তি পাবে। এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। শিশু শিল্পী নৈঋতা অভিনয় করেছেন ‘পাখি’ চরিত্রে। এছাড়া রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী, একসময়ের জনপ্রিয় শিশু শিল্পী দীঘি ও অন্যান্যরা। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি