পাকিস্তানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, নিহত ৫ বেসামরিক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলার মামন্দ তহসিলে সোমবার একটি পুলিশ ভ্যানের কাছে বিস্ফোরণে পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত ও ২৭ জন আহত হয়েছেন।
জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) কাশিফ জুলফিকার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। বাজাউর পুলিশের মুখপাত্র ইসরার আহমেদ জানিয়েছেন, ওই অঞ্চলে টিকাদান অভিযান চলার সময় কর্মকর্তারা পোলিও দলকে নিরাপত্তা দিতে যাচ্ছিলেন।
খার জেলা সদর হাসপাতালের (ডিএইচকিউ) মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. ওয়াজির খান সাফি জানিয়েছেন, আহতদের মধ্যে ১২ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং গুরুতর আহত আরও ১০ জনকে পেশোয়ারের একটি হাসপাতালে রেফার করা হয়েছে।
মালাকান্দ বিভাগের কমিশনার সাকিব রাজা জানিয়েছেন, বিস্ফোরণের কারণে ওই এলাকায় পোলিও অভিযান স্থগিত করা হয়েছে। রেসকিউ ১১২২-এর বিবৃতিতে বলা হয়েছে, মোহমান্দ ও লোয়ার দির জেলার উদ্ধারকারী দলকেও ‘সতর্ক’ অবস্থায় রাখা হয়েছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
ভেনিজুয়েলার ভূমিকম্পে বিপর্যয়, প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
জন্মসূত্রে নাগরিকত্ব বহালের পক্ষে যুক্তরাষ্ট্রের ৬৯ শতাংশ মানুষ
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
রেকর্ডভাঙা দাবদাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, তাপমাত্রা ছাড়াতে পারে ৪৩ ডিগ্রি
২৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সেনা হত্যাকাণ্ডে পাকিস্তানি মানবাধিকারকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি