৬ মে ২০২৬

পাকিস্তানে মসজিদের কাছে বিস্ফোরণ, চার পুলিশ নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পাকিস্তানে মসজিদের কাছে বিস্ফোরণ, চার পুলিশ নিহত

বিদেশ ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি মসজিদের বাইরে শক্তিশালী দূর-নিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণে চারজন পুলিশ সদস্য নিহত হয়েছে। ওই ঘটনায় আরও ১১জন আহত হয়েছেন। গত তিনদিনের মধ্যে অস্থিতিশীল এই প্রদেশে এটি দ্বিতীয় হামলার ঘটনা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

খবরে বলা হয়েছে, সোমবার রাতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। মানুষজন তখন নামাজের জন্য প্রাদেশিক রাজধানী কোয়েটার স্যাটেলাইট টাউন এলাকায় একটি মসজিদের কাছে জড়ো হচ্ছিলেন। ওই মসজিদটিতে পৌঁছানোর কিছুক্ষণ পর ওই বিস্ফোরণ ঘটানো হয়। তারা নামাজিদের নিরাপত্তার জন্য ঘটনাস্থলে পৌঁছান বলে জানিয়েছে পাকিস্তানি কর্মকর্তারা।

কোয়েটার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) রাজ্জাক চিমা বলেন, মসজিদের নিরাপত্তার জন্য পুলিশকে বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটানো হলে র‌্যাপিড রেসপন্স গ্রুপ (আরপিজি)-এর চার সদস্য প্রাণ হারান। এ ঘটনায় আরও একজনের অবস্থা গুরুতর।

বেলুচিস্তানের প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল্লাহ লানগভ বলেন, ওই হামলায় আরও ১১ জন আহত হয়েছেন।

গত তিনদিনের মধ্যে বেলুচিস্তানে এটি দ্বিতীয় বড় ধরনের সন্ত্রাসী হামলা। এর আগে শনিবার ভারী অস্ত্রশস্ত্র নিয়ে বেলুচিস্তানের বন্দর নগরী গওয়াদারের একটি বিলাসবহুল হোটেলে হামলা চালায় তিনজন জঙ্গি। ওই হামলায় পাকিস্তান নৌবাহিনীর একজন সদস্য এবং তিনজন জঙ্গিসহ আটজন নিহত হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি