৫ মে ২০২৬

পাকিস্তানে জানাজায় যাওয়ার পথে ট্রাক দুর্ঘটনা, নিহত ১৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২৬, ১০:৩৯ পিএম
পাকিস্তানে জানাজায় যাওয়ার পথে ট্রাক দুর্ঘটনা, নিহত ১৪

বাংলাপ্রেস ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ঘন কুয়াশায় যাত্রীবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) ভোরে সরগোধা জেলার কোট মোমিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, ট্রাকে মোট ২৩ জন যাত্রী ছিলেন। যাত্রীরা একটি জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন।

স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী সংস্থার তথ্যমতে, একটি ট্রাকে করে ২৩ জন যাত্রী জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। শনিবার ভোরের দিকে কোট মোমিনের ঘালাপুর বাংলা খালের পাশ দিয়ে যাওয়ার সময় ঘন কুয়াশার মধ্যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। দুর্ঘটনার সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। খবর পেয়ে উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে নিকটবর্তী টিএইচকিউ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজন মারা যান। কর্মকর্তারা জানান, নিহত ও আহতদের বেশিরভাগই একই এলাকার বাসিন্দা ছিলেন।

উল্লেখ্য, পুরো পাঞ্জাব প্রদেশ এখন ঘন কুয়াশায় ছেয়ে আছে। চলতি সপ্তাহের শুরুতে কুয়াশার কারণে খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খানেও একই ধরণের দুর্ঘটনা ঘটে। সেখানে ইন্দাস মহাসড়কের তাউন্সা শরিফ সীমান্তবর্তী বাস্তি দাওয়ানা এলাকায় চিনিবাহী একটি ট্রেইলার ও যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ১৪ জন আহত হন। সূত্র: জিও নিউজ

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি