৭ মে ২০২৬

পাকিস্তানে হামলায় ৭০ জন নিহত: ভারতীয় গণমাধ্যম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
পাকিস্তানে হামলায় ৭০ জন নিহত: ভারতীয় গণমাধ্যম
বাংলাপ্রেস ডেস্ক: পাকিস্তান ভূখণ্ডের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭০ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। বুধবার (৭ মে) সরকারি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। এনডিটিভি বলছে, সরকারি সূত্র জানিয়েছে, পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে ভারত পাক-অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালায়। হামলায় ব্যবহার করা হয় ২৪টি ক্ষেপণাস্ত্র। এর মাধ্যমে ৭০‘ সন্ত্রাসী’কে হত্যা করা হয়েছে। অপারেশন সিন্দুর নামে এই হামলায় মুজাফফরাবাদ, কোটলি, বাহাওয়ালপুর, রাওয়ালকোট, চকস্বরী, ভিম্বার, নীলম ভ্যালি, ঝিলাম এবং চকওয়াল এই নয়টি লক্ষ্যবস্তুতে হামলা হয়। এতে আরও অন্তত ৬০ জন ‘সন্ত্রাসী’ আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমটি আরও জানায়, এই স্থানগুলোকে সন্ত্রাসী কার্যকলাপের কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছিল বলে জানিয়েছে ভারতের সরকারি সূত্র। লস্কর-ই-তৈয়বা এবং জইশ-ই-মোহাম্মদের সাথে সম্পর্কিত শিবিরগুলোতে লক্ষ্য করে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তবে পাকিস্তানের দাবি বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে ভারত। হামলায় লক্ষ্যবস্তু করা হয় দুটি মসজিদকেও। পাকিস্তান ভূখণ্ডে ভারতের এসব ক্ষেপণাস্ত্র হামলায় ২৬ জন নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। নিহতদের মধ্যে তিন বছরের এক শিশু এবং একাধিক নারী রয়েছেন বলেও জানায় ইসলামাবাদ। এই হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়েছে পাকিস্তানও। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের দাবি ভারতের মিসাইল হামলার জবাবে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তাদের সেনাবাহিনী। এ ছাড়া ভারতের ভূখণ্ডে পাক বাহিনীর হামলায় তিনজন নিহতের খবর পাওয়া গেছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি