১২ মে ২০২৬

পাকিস্তানে বিস্ফোরণ: ২ পুলিশসহ ৭ প্রাণহানি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ মে ২০২৬, ০৩:৩০ পিএম
পাকিস্তানে বিস্ফোরণ: ২ পুলিশসহ ৭ প্রাণহানি

বাংলাপ্রেস ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার লাক্কি মারওয়াত জেলার নৌরং থানার কাছে মঙ্গলবার (১২ মে) এক বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং ১৮ জনেরও বেশি আহত হয়েছেন।

পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম জিও নিউজ।

পুলিশ সূত্রে জানা গেছে, সরাই নৌরং এলাকার নৌরং বাজারে একটি রিকশার কাছে বিস্ফোরণটি ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণে নিহত সাতজনের মরদেহ নৌরং হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 
কর্মকর্তারা আরও জানান, বিস্ফোরণে নিহতদের মধ্যে দু’জন ট্রাফিক পুলিশ সদস্যও ছিলেন।
হাসপাতালে আনা আহতদের মধ্যে নারী ও শিশুও ছিল বলে জানা গেছে।
ঘটনার পর সরাই নৌরং হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্র: জিও নিউজ, রয়টার্স

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি